প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালক সাতক্ষীরার অরিন, স্তম্ভিত পরিবার

বিজ্ঞাপন
হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালক সাতক্ষীরার অরিন, স্তম্ভিত পরিবার
৫ আগস্ট নয়াদিল্লি থেকে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা গেছে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনকে। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর লিচুতলা এলাকায়।

ওই অনুষ্ঠানে একজন বাংলাদেশি তরুণের সঞ্চালনা ও ভারত সরকারের পক্ষ থেকে প্রোগ্রামটির অনুমতি দেওয়া—দুটি বিষয়ই ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। পাশাপাশি, সাধারণ একটি ব্যবসায়ী পরিবারের সন্তান অরিন কীভাবে শেখ হাসিনার এত কাছে পৌঁছালেন এবং এমন উচ্চপর্যায়ের অনুষ্ঠানের সঞ্চালক হলেন—তা নিয়ে সাতক্ষীরায় চলছে নানা জিজ্ঞাসা ও গুঞ্জন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অরিন সাতক্ষীরা সদর থানার পাশে জাহান প্রেসের মালিক আবু সোয়েব এবেলের বড় ছেলে। উচ্চশিক্ষার জন্য তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অরিনের বাবা আবু সোয়েব এবেল জানান, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল—এমনটি তিনি জানতেন না। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তিনি ছেলেকে চিনতে পারেন। অরিনের সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয় না জানিয়ে তিনি বলেন, অরিন সাধারণত তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে।

অরিনের মা জেবুন্নেছা খুশি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি ছেলেকে পড়াশোনার জন্য দিল্লিতে পাঠিয়েছিলাম। সে অত্যন্ত মেধাবী। রাজনীতিতে না জড়ানোর জন্য বারবার অনুরোধ করেছি। কিন্তু ৫ আগস্ট অনলাইনে তার ছবি দেখে স্তম্ভিত হয়ে যাই। ঘটনার পর একবার কথা হলে আমার কান্নার শব্দ শুনে সে আমাকে শান্ত থাকতে বলে ফোন কেটে দেয়। ছেলেকে নিয়ে অন্য রকম স্বপ্ন ছিল, যা আজ ভেঙে চুরমার হয়ে গেল।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পাড়া-প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অরিনের এই আবির্ভাব নিয়ে গভীর কৌতূহল তৈরি হয়েছে। অনেকে জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অরিনকে এলাকায় আর দেখা যায়নি। এক প্রতিবেশী বলেন, ‘এ তো আমাদের অরিন! এত বড় নেতা হয়ে গেছে দেখছি, সাবেক মন্ত্রীদের পাশে বসে সঞ্চালনা করছে!’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সঙ্গে অরিনের ঘনিষ্ঠতা ছিল। তবে একটি সাধারণ পরিবারের তরুণ কীভাবে এত দ্রুত শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সংস্পর্শে এল—এ প্রশ্ন এখনও রহস্যময়।

বিষয়টি নিয়ে সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, তারা আগে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে অরিনের ব্যাকগ্রাউন্ড ও সার্বিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৫ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে