প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বিজ্ঞাপন
কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ কিশোরগঞ্জ শহরের নূর মসজিদে জেলা বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দোয়া মাহফিলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন বিরল ব্যক্তিত্ব। তাঁর মতো সম্মানযোগ্য ও ত্যাগী নেত্রী পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো গভীরভাবে সম্পৃক্ত। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি 'গণতন্ত্রের মা' হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন।

আগামীকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৪ জন মৎস্যজীবী ও মৎস্যচাষিকে স্বর্ণপদক প্রদান করবেন। কিশোরগঞ্জবাসীর জন্য এটি অত্যন্ত গৌরব ও সৌভাগ্যের বিষয়। মন্ত্রী আগামীকালের অনুষ্ঠান সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বলেন, 'জিয়া পরিবার মানেই বাংলাদেশ, জিয়া পরিবার মানেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক।' তিনি বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, এমনকি সন্তান হারানোর মতো ব্যক্তিগত শোকের মধ্যেও বেগম খালেদা জিয়া তাঁর আদর্শ ও অবস্থান থেকে সরে যাননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আগামীকালের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাঁদের জন্যও দোয়া করতে হবে।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৭ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে