প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা ‘শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়, তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আছি’ রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের নির্দেশ সড়ক প্রতিমন্ত্রীর মহানবীর আগমনে রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৪৩ গণমাধ্যমের সব পক্ষের স্বার্থ রক্ষায় নীতিগত সহায়তা দেবে সরকার ‘এ দেশ আমাদের নয়, নিজ দেশে ফিরতে চাই’ এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

‘এ দেশ আমাদের নয়, নিজ দেশে ফিরতে চাই’

বিজ্ঞাপন
‘এ দেশ আমাদের নয়, নিজ দেশে ফিরতে চাই’
নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ করেছেন রোহিঙ্গারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে ‘ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমাবেশে ২০১৭ সালের গণহত্যায় নিহত স্বজনদের স্মরণ, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, দীর্ঘ নয় বছর পার হলেও রোহিঙ্গাদের একমাত্র আকাঙ্ক্ষা নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়া। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইউসিআরের প্রেসিডেনশিয়াল প্যানেল সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দেওয়ায় রোহিঙ্গারা কৃতজ্ঞ। তবে তারা নিজ দেশে স্বাভাবিক জীবনযাপন করতে চান। শুধু সীমান্ত পার করে দিলেই প্রত্যাবাসন সম্পন্ন হবে না, রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সমাবেশে বক্তারা প্রত্যাবাসনের আগে রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ দাবি করেন। পরে প্রায় ১০ মিনিট রোহিঙ্গা ভাষায় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

২ ঘণ্টা আগে
পাবনার হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা শনাক্ত, তদন্ত কমিটি

পাবনার হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা শনাক্ত, তদন্ত কমিটি

৪ ঘণ্টা আগে
চাটমোহরে ক্লেমনের 'এক লক্ষ্যে এক লাখ' বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চাটমোহরে ক্লেমনের 'এক লক্ষ্যে এক লাখ' বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৩ দিন আগে
রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ

রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ

৩ দিন আগে
মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা বাপ্পীকে মুচলেকায় মুক্তি

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা বাপ্পীকে মুচলেকায় মুক্তি

৬ দিন আগে
চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১ সপ্তাহ আগে