শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ও মারস্ক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মারস্ক বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। বাণিজ্যমন্ত্রী প্রতিষ্ঠানটিকে জাহাজ নির্মাণের পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহার খাতেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে বলা হয়, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার খাতে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বড় আন্তর্জাতিক বিনিয়োগ এলে শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরের পাশাপাশি দেশের ব্লু-ইকোনমির সম্ভাবনাও আরও বিকশিত হবে।


