নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের আগস্টের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। তদন্ত শেষে ৫৪ হাজার ৪৭৭টি আবেদন অনুমোদন পেয়েছে এবং ২৬ হাজার ৫৯৫টি আবেদন বাতিল হয়েছে। আরও ৩ হাজার ৫৩৬টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪ হাজার ৮২৫টি। যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ৬২১টি এবং যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার ৪৭২টি আবেদন জমা পড়েছে। এছাড়া ইতালি, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, কানাডা, ওমান, অস্ট্রেলিয়া, জাপান, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন এসেছে।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা দেওয়া হচ্ছে।
২০১৯ সালে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথমে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে এ কার্যক্রম চালু করা হয়।
এদিকে নতুন করে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গত ৪ আগস্ট সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু হয়েছে।




