প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজধানীতে আজও তুমুল বৃষ্টির আভাস চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে: মীর হেলাল বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান শান্তি-সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস চাই: পার্বত্যমন্ত্রী বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা, ইউনিটপ্রতি ১০.৫০ টাকা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন: কৃষিমন্ত্রী নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক

চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ

বিজ্ঞাপন
চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে ছয়জনের বিরুদ্ধে মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে আমিরুল ইসলামের বিরুদ্ধে। তবে মামলার বাদীর দাবি, অভিযুক্তরাই তার কেনা জমি দখলের চেষ্টা করছেন।

মামলা সূত্রে জানা গেছে, চাটমোহরের চরপাড়া গ্রামের ৪১ শতক জমি নিয়ে বিরোধের ঘটনায় গত ২৫ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আমিরুল ইসলাম। জমিতে দখল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি ১৪৪ ধারা জারির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী ৯ সেপ্টেম্বর হাজির হতে বলেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলার ছয় বিবাদী হলেন আজিত প্রামাণিক, আয়াজ প্রামাণিক, হেলাল উদ্দিন, মহোরম হোসেন, মেহেদি হাসান ও আঁখি খাতুন। আমিরুলের অভিযোগ, তারা জমি দখল, গাছপালা কেটে ফেলা, জমি বিক্রি এবং তার ভোগদখলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে বিবাদীদের দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। হেলাল উদ্দিনের অভিযোগ, জমিটির মালিকানা নিয়ে পুরোনো বিরোধ রয়েছে এবং একই দাগে তাদেরও জমি রয়েছে। আমিরুল যাতে জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে বিরোধে জড়াতে না পারেন, সে উদ্দেশ্যেই মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হেলাল উদ্দিন আরও দাবি করেন, একই দাগের আরও ৪ দশমিক ৩০ শতক জমি খারিজের জন্য আমিরুল আবেদন করলেও এসি ল্যান্ড তা নাকচ করেছেন। এ কারণে জমির প্রকৃত মালিকানা যাচাই করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম বলেন, তার সব কাগজপত্র সঠিক রয়েছে। বরং হেলালসহ অন্যরা জাল দলিলের মাধ্যমে তার কেনা জমি আত্মসাতের চেষ্টা করছেন। এ বিষয়ে আগেও মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে: মীর হেলাল

শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে: মীর হেলাল

১৪ ঘণ্টা আগে
শান্তি-সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস চাই: পার্বত্যমন্ত্রী

শান্তি-সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে ঐক্যবদ্ধ প্রয়াস চাই: পার্বত্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন: কৃষিমন্ত্রী

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন: কৃষিমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০ ঘণ্টা আগে