প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

বিজ্ঞাপন
মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া
মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের ঘরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ইমাম গত পাঁচ দিন ধরে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় বিস্ফোরণের সময় তিনি ঘরে ছিলেন না। ঘরের চাবি মোয়াজ্জিন ও মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আলামত দেখে এটি বোমা বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা বিস্ফোরক রেখেছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে সেখানে বোমা রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

১৩ ঘণ্টা আগে
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

১৩ ঘণ্টা আগে
শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

১৩ ঘণ্টা আগে
নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

১ দিন আগে
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

১ দিন আগে
নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

১ দিন আগে