প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে চ্যাটের ব্যাকগ্রাউন্ড পছন্দমতো সাজানোর পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর জানিয়েছে, নতুন থিমগুলো ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল—এই পাঁচ বিভাগে সাজানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

‘ফিচারড’ বিভাগে হোয়াটসঅ্যাপের ডিজাইন দলের নির্বাচিত থিম থাকবে। ‘নেচার’ বিভাগে প্রকৃতির দৃশ্য, ‘লাইভ’ বিভাগে অ্যানিমেটেড ওয়ালপেপার, ‘মিনিমাল’ বিভাগে সাদামাটা ব্যাকগ্রাউন্ড এবং ‘ডুডল’ বিভাগে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশা ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অ্যানিমেটেড ওয়ালপেপারযুক্ত থিমের থাম্বনেইলের ওপরের ডান পাশে ছোট ‘লাইভ’ চিহ্ন থাকবে, যা দেখে ব্যবহারকারীরা সহজেই তা শনাক্ত করতে পারবেন।

নতুন সুবিধাটি ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। তাই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলেও সবাই এখনই ফিচারটি নাও পেতে পারেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সূত্র: নাইনটুফাইভম্যাক, ডব্লিউআবেটাইনফো

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

৬ দিন আগে
এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

১ সপ্তাহ আগে
এআইয়ের কাছে যে ৫ ধরনের পরামর্শ না চাওয়াই ভালো

এআইয়ের কাছে যে ৫ ধরনের পরামর্শ না চাওয়াই ভালো

১ সপ্তাহ আগে
জেমিনি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

জেমিনি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

২ সপ্তাহ আগে
বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ
ফেসবুকে সুখবর

বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ

যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ

৩ সপ্তাহ আগে