প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। দালাল চক্রের বিরুদ্ধে ডিজিএফআই, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। এতে আগের তুলনায় দালালদের উৎপাত কমেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানকে জরিমানা ও প্রয়োজন অনুযায়ী সিলগালা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, গত এক মাসে ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করে তিনি চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন। পরিদর্শনের পর রোগীদের সঙ্গে চিকিৎসকদের আচরণ ও হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

হামের সংক্রমণ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়ায় দেশে টিকাবঞ্চিত শিশুর সংখ্যা বেড়েছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফের সহযোগিতায় পর্যাপ্ত টিকা এনে বর্তমানে টিকাদান কার্যক্রম চালু রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

১৬ ঘণ্টা আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

১৭ ঘণ্টা আগে
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২২ ঘণ্টা আগে