প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।

শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।

হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়াশোনার সুবিধা এবং পৃথক একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠাই প্রকৃত সাফল্য। পাশাপাশি তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ আধুনিকায়ন এবং অনলাইন ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

১৫ ঘণ্টা আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

১৫ ঘণ্টা আগে
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২১ ঘণ্টা আগে