প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সবার। ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, সরকার তা চায় না।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, সবাই নিজ নিজ ধর্ম, পেশা ও কর্ম স্বাধীনভাবে এবং নির্ভয়ে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে সবাই মিলে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, জোর-জুলুম বা বিভাজন মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উৎসব ও কর্মসূচি পালন করবেন এবং কেউ কারও ধর্মীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবেন না। শত বছর ধরে সবাই একসঙ্গে বসবাস করছে, ভবিষ্যতেও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে থাকতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশ সবার উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনসহ সনাতন ধর্মাবলম্বী এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

১৬ ঘণ্টা আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

১৬ ঘণ্টা আগে
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২১ ঘণ্টা আগে
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২২ ঘণ্টা আগে