শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা অতীতে যেভাবে তার পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। সুখের সময়ে না ডাকলেও দুঃখের সময়ে ডাকলে পাশে থাকার প্রতিশ্রুতি দেন আফরোজা খানম।
মানিকগঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সম্প্রীতি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব মানুষকে সমানভাবে দেখেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী পূজা উদযাপন কমিটিকে এক লাখ টাকা অনুদান দেন। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রণব কুমার সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বেউথা মসজিদ প্রাঙ্গণ ও সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন খাদ্যমন্ত্রী।




