প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

বিজ্ঞাপন
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল
তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, মাদক শুধু নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করাই লক্ষ্য। মাদক একটি নীরব ঘাতক, যা সম্ভাবনাময় তরুণের জীবন নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, মাদকবিরোধী লড়াইয়ে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। প্রতিটি পরিবারকে সচেতনতার দুর্গে পরিণত করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে বই, খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, মাদকের জোগান বন্ধে কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চাহিদা কমাতে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বান্দরবানের পুলিশ সুপারের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

১৬ ঘণ্টা আগে
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২১ ঘণ্টা আগে
দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২২ ঘণ্টা আগে