দুর্ঘটনা

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ পড়তে সাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন তিনি। খয়েরপুর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর