রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো বাড়ি মজলিস গ্রামের মো. ফারুক আহমেদের ছেলে মো. আসিকিন (১৪) ও মো. আরিফিন (১৪)। নিহত অপর কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার কিশোর মেঘনা নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে তাদের ওপর দিয়ে একটি ট্রলার চলে গেলে তিন কিশোর পানিতে তলিয়ে যায়। এতে জমজ দুই ভাইসহ তিন কিশোরের মৃত্যু হয়।
এ সময় কারিস নামে অপর এক কিশোর সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।




