প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই

বিজ্ঞাপন
পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই
পাবনার সুজানগরে নিখোঁজের ৪৫ দিন পরও সন্ধান মেলেনি এসএসসি পরীক্ষার্থী মো. রাহাত হোসেনের (১৫)। নিখোঁজের পরদিন পদ্মা নদীর পাড় থেকে তার ব্যবহৃত বাইসাইকেল ও একজোড়া জুতা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাবনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাহাতের বাবা কৃষক মো. মুন্নুচ আলী জানান, গত ৯ আগস্ট বিকেলে বন্ধুদের সঙ্গে বাইসাইকেলে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয় রাহাত। সন্ধ্যা ৭টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও সে আর ফেরেনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরদিন সকালে মানিকহাট ইউনিয়নের গুপিনপুর গোরস্তানসংলগ্ন মাজপাড়া ঈদগাহ মাঠের পাশে পদ্মার পাড়ে তার বাইসাইকেল ও জুতা পাওয়া যায়। বাড়ি থেকে দূরের ওই স্থানে এসব পড়ে থাকায় পরিবার সন্দেহ প্রকাশ করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মুন্নুচ আলীর দাবি, রাহাত নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই এলাকায় একটি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে অবস্থান করছিল। তবে কারও বিরুদ্ধে অভিযোগ না তুলে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান তিনি। একই সঙ্গে ছেলেকে জীবিত উদ্ধারের আহ্বান জানান।

রাহাতের নিখোঁজের ঘটনায় ১০ আগস্ট সুজানগর থানায় জিডি এবং ১৬ আগস্ট অপহরণের অভিযোগে মামলা করেন তার বাবা। বর্তমানে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুস সালাম বলেন, রাহাতকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দিনরাত তৎপর রয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি, তবে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
দুর্ঘটনা থেকে আরও
চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু

চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু

২ দিন আগে
সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যু

৪ দিন আগে
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

৬ দিন আগে
হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৬ দিন আগে
ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয়

ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয়

১ সপ্তাহ আগে
পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি

পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি

১ সপ্তাহ আগে