মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোরাব আলী ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নাটোরের হয়বতপুর থেকে ভুট্টাবোঝাই একটি ট্রলি চাটমোহরের দিকে যাচ্ছিল। এ সময় ধরইল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তোরাব আলীসহ ট্রলির চালক বাবু হোসেন ও হেলপার রানা আহমেদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন। আহত বাবু হোসেন ও রানা আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।



