প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

বিজ্ঞাপন
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাতে নেপালে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো হলেও ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে তা আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দেন নেপালের রাষ্ট্রদূত। বাংলাদেশ সফরে নেপাল দল প্রস্তুত রয়েছে জানিয়ে একইভাবে বাংলাদেশ দলকেও নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।

নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশ ক্রীড়া কূটনীতিতে গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর জন্য নেপালের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া নেপালের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশেষ করে পর্বতারোহণসহ বিভিন্ন ক্রীড়ায় সহযোগিতার জন্য নেপালের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ক্রিকেট থেকে আরও
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১ সপ্তাহ আগে
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

২ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

৩ সপ্তাহ আগে
শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১ মাস আগে
টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ মাস আগে
জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন, খেলতে পারেন শেষ দুই ওয়ানডে

জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন, খেলতে পারেন শেষ দুই ওয়ানডে

২ মাস আগে