শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানী
রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া পচা গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলায় তাঁর চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই থাকতেন। তাঁর পরিবার গ্রামে থাকে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।