প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা ● ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি ● ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায় ● যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী ● বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন ● ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা ● আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা ● ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ ● চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু ● বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী ●

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া পচা গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলায় তাঁর চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই থাকতেন। তাঁর পরিবার গ্রামে থাকে বলে জানিয়েছে পুলিশ।

লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশ সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান

গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান

২ দিন আগে
রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

৩ দিন আগে
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ

৫ দিন আগে
ডেমরাসহ যেসব এলাকায় বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেমরাসহ যেসব এলাকায় বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

১ সপ্তাহ আগে
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক

১ সপ্তাহ আগে
স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী

স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী

১ সপ্তাহ আগে