পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশন অতিক্রম করে আদিতমারীর দিকে যাচ্ছিল। পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে থাকা ওই নারী হঠাৎ লাইনে উঠে পড়েন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনা
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন
-
পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেইবৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
-
চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যুমঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
-
সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ কিশোরের মৃত্যুরবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুরশুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
-
হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকেরশুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
-
ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয়বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬