দুর্ঘটনা

পায়রা নদীতে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকায় ইলিশ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন ওমর আলী। সঙ্গে থাকা আরেক জেলে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালান। তবে বুধবার তার সন্ধান মেলেনি। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, মরদেহটি উদ্ধার করে তীরে আনার পর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর