প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ● চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু, ডিজিটাল তদন্তে নতুন সক্ষমতা ● আজ জাতীয় ডেজার্ট দিবস: মিষ্টিমুখে উদ্‌যাপনের দিন ● সাশ্রয়ী জ্বালানির ওপর জোর দিয়ে দেশে পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস ● মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক ● সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, রিয়াদে আহত ৪ ● নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ●

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু, ডিজিটাল তদন্তে নতুন সক্ষমতা

বিজ্ঞাপন
চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু, ডিজিটাল তদন্তে নতুন সক্ষমতা
সাইবার অপরাধ মোকাবিলা এবং বাংলাদেশ পুলিশের ডিজিটাল তদন্ত সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের দামপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় ‘সেইফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সিআইডির অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সিআইডি জানিয়েছে, ৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের অধীনে ইতোমধ্যে একটি চারতলা ভবন নির্মাণসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবের সক্ষমতা বাড়ানো হয়েছে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, ফিশিং, হ্যাকিং, ডিজিটাল ব্ল্যাকমেইল এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক প্রতারণার মতো অপরাধ ব্যাপকভাবে বেড়েছে। এমনকি ক্রিপ্টোকারেন্সি ও ডার্ক ওয়েবের মতো মাধ্যম ব্যবহার করে অপরাধীরা দেশের বাইরে থেকেও সাইবার হামলা ও অবৈধ লেনদেন পরিচালনা করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিআইডির মতে, চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম শুরুর ফলে এই অঞ্চলে দ্রুত সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে।   

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে
সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

২১ ঘণ্টা আগে
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১ দিন আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

২ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২ দিন আগে