প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তিন অনুপ্রেরণাদায়ীর পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ● চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩ ● শিরোনাম: সয়াবিন তেলে কোনো ভারী ধাতু নেই, বাজারের সব তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী ● জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ: বাণিজ্য ও চিকিৎসায় সহযোগিতার আলোচনা ● নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবন ও বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ ● সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর ● বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ: এভিয়েশন ও পর্যটন খাতে জোরদারের আলোচনা ● হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ● হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের ● ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু ●

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। তথ্য সংগ্রহের জন্য নিয়োগ পাওয়া কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা করবেন। তাই এ নিয়ে কাউকে দৌড়াদৌড়ি বা তদবির করতে হবে না। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া ওয়াদা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দকৃত চালের ডিও এবং পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান বিতরণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

১ ঘণ্টা আগে
সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ ঘণ্টা আগে
চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু, ডিজিটাল তদন্তে নতুন সক্ষমতা

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু, ডিজিটাল তদন্তে নতুন সক্ষমতা

৭ ঘণ্টা আগে
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

১ দিন আগে
সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

১ দিন আগে