প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

বিজ্ঞাপন
রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ
রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত পানিসম্পদ উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজ-সংলগ্ন এলাকায় ‘বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি গোদাগাড়ী পৌরসভা এলাকা, চর আসারিয়াদহ ইউনিয়ন এবং রাজশাহী শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধ ঘুরে দেখেন। দুপুরে নাটোরে গিয়ে প্রস্তাবিত ‘বড়াল নদী অববাহিকায় পানিসম্পদ পুনর্বাসন (বড়াল নদী ড্রেজিং, নারদ নদ ও মুসা খাঁ নদী পুনঃখনন)’ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নদী-খালের স্বাভাবিক প্রবাহ রক্ষা, নদীভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, পরিবেশ ও মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে কারিগরি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুফলকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

৮ ঘণ্টা আগে
শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৯ ঘণ্টা আগে
চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

১ দিন আগে
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

১ দিন আগে
সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

১ দিন আগে
ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ দিন আগে