প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন
শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
শিক্ষার সঙ্গে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নৈতিকতার দিকে নজর না দিয়ে শিক্ষা অর্জন বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষা মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য ও মিথ্যার পার্থক্য তৈরি করে। প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা একটি চাকরি পাওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না; মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখাই প্রকৃত শিক্ষা। সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা অর্জন, সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হওয়া আবশ্যক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমান সময় এআই ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগ। এই সময়ে শিক্ষার্থীদের সামনে অনেক সুযোগ তৈরি হয়েছে। নিজস্ব দক্ষতা ও সঠিক উদ্দেশ্য নিয়ে এআই প্রযুক্তি কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

৮ ঘণ্টা আগে
রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

৯ ঘণ্টা আগে
চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

১ দিন আগে
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

১ দিন আগে
সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

১ দিন আগে
ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ দিন আগে