প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী

বিজ্ঞাপন
স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী
জীবনকে অর্থবহ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারলে মানুষকে বঞ্চনা ও প্রতারণার শিকার হতে হয়। তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে প্রতিটি নাগরিকের জন্য শিক্ষাগ্রহণ অপরিহার্য। তিনি অভিযোগ করেন, একটি চক্র দেশের ভেতর ও বাইরে থেকে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আসন্ন দুর্গাপূজায় কোনো অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও প্রতিটি পূজামণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে পাহারা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এ দেশ সবার এবং ধর্ম যার যার হলেও রাষ্ট্র ও নিরাপত্তা সবার জন্য সমান। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

৩ দিন আগে
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

৫ দিন আগে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

৬ দিন আগে
উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

১ সপ্তাহ আগে
প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

১ সপ্তাহ আগে
দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

১ সপ্তাহ আগে