এর মধ্যে ২ হাজার ৫০০ নারী-পুরুষকে শাড়ি-পাঞ্জাবি দেওয়া হয়। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি, সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদে মুসলমানদের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের জন্য এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ভয়ভীতি ছাড়াই সবাইকে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। সবাইকে মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
এ সময় জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট ও শ্রীশ্রী কালীবাড়ির নেতারা ছাড়াও বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




