প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ● পরীক্ষাকেন্দ্রে মোবাইলসহ আটক, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২১০ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ ● পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ● ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ● এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের ● কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার ● বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক ●

বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বিজ্ঞাপন
বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বান্দরবান সদর হাসপাতালসংলগ্ন সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী সড়ক পরিদর্শন করে সংস্কারকাজের উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সড়কটি পূর্ণাঙ্গ মেরামতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বন্যা, অতিবৃষ্টিসহ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিষয়টি জানার পর পার্বত্যমন্ত্রী সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ দিয়েছেন। সংস্কারকাজ বাস্তবায়ন করছে বান্দরবান পৌরসভা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চৌধুরী মার্কেট থেকে বান্দরবান সরকারি কলেজ, ফায়ার সার্ভিস ও জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে সদর হাসপাতালে যেতে হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

সংস্কারকাজের উদ্বোধনকালে পৌরসভার প্রধান নির্বাহী মো. লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৬ ঘণ্টা আগে
সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন

সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন

১২ ঘণ্টা আগে
রাজনৈতিক যুদ্ধ শেষ, এবার জীবনযুদ্ধ: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এবার জীবনযুদ্ধ: পানিসম্পদমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ দিলেন প্রতিমন্ত্রী টুকু

১৩ ঘণ্টা আগে
হিন্দুরা কোনো ব্যক্তি বা দলের দাস নন: প্রতিমন্ত্রী শাহে আলম

হিন্দুরা কোনো ব্যক্তি বা দলের দাস নন: প্রতিমন্ত্রী শাহে আলম

১৩ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

১ দিন আগে