প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ

বিজ্ঞাপন
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
বরগুনার পাথরঘাটায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চিফ হুইপ বলেন, পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির কোনো সুযোগ থাকবে না। তাঁর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তা তাঁকে জানানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া আউয়াল নামে এক ব্যক্তি ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কোস্টগার্ড ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমুদ্রে অবৈধ ট্রলিং বন্ধ করতে হবে। বিশেষ করে রাত ১২টার পর প্রশাসনের নজরদারি কমে গেলে ট্রলিং শুরু হওয়ার অভিযোগ তুলে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মণি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষক-জেলেদের স্বাবলম্বী করা এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

১০ ঘণ্টা আগে
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

১০ ঘণ্টা আগে
শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

১০ ঘণ্টা আগে
নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

১ দিন আগে
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

১ দিন আগে
নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

১ দিন আগে