শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, অতীতে ১৭১ দিন, ৭২ দিন ও ৭৩ দিন হরতাল হয়েছে। যারা হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করার কথা বলেছিল, আজকের বিরোধী দল তাদের সঙ্গী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক লড়াই শেষ করে এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। দেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করে সবাইকে মর্যাদার সঙ্গে বসবাস করতে হবে। সরকারি দলের মতো বিরোধী দলেরও নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, দায়িত্ব নেওয়ার পর বিরোধী দল কতটুকু দায়িত্ব পালন করেছে এবং কেন লংমার্চ ও রোডমার্চের প্রয়োজন হচ্ছে।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথসহ স্থানীয় নেতারা।



