প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

বিজ্ঞাপন
পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল
পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, কিছু প্রশাসনিক সমস্যা দ্রুত সমাধান করা গেলেও রাজনৈতিক সমস্যাগুলোর সমাধানে আলোচনা চলছে। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মীর হেলাল বলেন, সমস্যা যেখানে রয়েছে, সমাধানের পথও সেখানেই আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের দর্শন পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বাস্তবায়নের সুযোগ রয়েছে। গুজব ও বিশৃঙ্খলা এড়াতে কোনো সন্দেহজনক তথ্য বা অসংগতি দেখা গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পার্বত্য জেলা পরিষদ কিংবা স্থানীয় বিএনপি নেতাদের জানানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কঠিন চীবরদান ও প্রবারণা পূর্ণিমাসহ বিভিন্ন উৎসব পালনের জন্যও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলার ৪৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

৯ ঘণ্টা আগে
মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

৯ ঘণ্টা আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

১৩ ঘণ্টা আগে
যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে