প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

বিজ্ঞাপন
এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ক্রমবর্ধমান ঋণের বোঝা ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ারবাজারের প্রযুক্তি খাত। গত সপ্তাহে নাসডাক কম্পোজিট সূচক প্রায় ৪ দশমিক ৫ শতাংশ কমেছে, যা গত জুনের পর সবচেয়ে খারাপ সাপ্তাহিক ফলাফল। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১ দশমিক ০৯ শতাংশ। খবর সিএনএনের।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০ দিন আগেও নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে এআই অবকাঠামো নির্মাণে বিপুল ঋণ, বাড়তি সুদের চাপ এবং বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা অর্জন নিয়ে অনিশ্চয়তা বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে ‘নিওক্লাউড’ প্রতিষ্ঠানগুলো, যারা এআই কোম্পানিগুলোকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়। এনভিডিয়ার সমর্থনপুষ্ট এবং ২০২৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোরউইভ এ ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রবৃদ্ধির জন্য বিপুল ঋণ নেওয়া প্রতিষ্ঠানটি সেই ঋণ পরিশোধে পর্যাপ্ত মুনাফা করতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডি. এ. ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৃহস্পতিবার এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কোরউইভ নিয়ে আশাবাদ প্রকাশ করলেও পরদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রায় ১২ শতাংশ কমে যায়। পুরো সপ্তাহে শেয়ারটির মূল্য কমেছে প্রায় এক-চতুর্থাংশ। গত মার্চে তালিকাভুক্তির পর সর্বোচ্চ দরের তুলনায় বর্তমানে শেয়ারটি ৬৫ শতাংশের বেশি নিচে রয়েছে।

এদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর নির্মাতাদের শেয়ারেও বড় পতন দেখা গেছে। চিপ কোম্পানিগুলোর সূচক শুক্রবার ৩ দশমিক ৮ শতাংশ কমেছে; পুরো সপ্তাহে পতন হয়েছে ১১ দশমিক ৪ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে খারাপ সাপ্তাহিক ফলাফল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারসূচক কোস্পি এক সপ্তাহে ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। অন্যদিকে, বাজারের অস্থিরতা পরিমাপক ভিআইএক্স সূচক শুক্রবার ২০ শতাংশের বেশি বেড়ে ২০ পয়েন্ট ছাড়িয়েছে। মাসের শুরুর দিকের সর্বোচ্চ অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ২ শতাংশ এবং নাসডাক প্রায় ৫ শতাংশ নিচে নেমেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের

এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের

১ দিন আগে
এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

১ সপ্তাহ আগে
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

৩ সপ্তাহ আগে
ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

৩ সপ্তাহ আগে
হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

১ মাস আগে
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

১ মাস আগে