অনুষ্ঠানে কেক কাটেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কামনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী কামনা।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খাঁন, মির্জা আজাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদুর রহমান শহীদ, আব্দুল হামিদ খাঁন, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয় ও পাভেল মৃধাসহ অনেকে।
বক্তারা বলেন, পাবনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অতীত। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জেলার উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে পাবনার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে জেলার সম্ভাবনাকে কাজে লাগানো, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে সংশ্লিষ্ট সবার উদ্যোগী ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে জেলার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অর্জন স্মরণ করা হয়। কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।




