প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে সুবিধাভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম চলছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। তাই কার্ড পেতে কারও কাছে তদবিরের প্রয়োজন নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে তাঁকে টাকা দেওয়া যাবে না। তথ্য সংগ্রহের সময় কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। এ অর্থ নারীদের চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা ও ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

৯ ঘণ্টা আগে
মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

৯ ঘণ্টা আগে
পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

১১ ঘণ্টা আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

১৩ ঘণ্টা আগে
যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে