প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, ১০ হাজার চকোলেটে দেবী

বিজ্ঞাপন
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, ১০ হাজার চকোলেটে দেবী
রাজশাহীতে দুর্গাপূজায় এবার ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। নগরীর টাইগার সংঘ নির্মাণ করেছে ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা। অন্যদিকে বাগমারার তাহেরপুর শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দিরে ১০ হাজার পিস গোল্ডেন কয়েন চকোলেট দিয়ে তৈরি করা হয়েছে দেবী দুর্গা ও তাঁর সন্তানদের প্রতিমা।

টাইগার সংঘের ৪৫তম বছর উপলক্ষে নির্মিত হয়েছে বিশাল আকৃতির দুর্গাপ্রতিমাটি। সংগঠনটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, রাজশাহী সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মকে সমান মর্যাদা দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তাহেরপুরের চকোলেট প্রতিমাটি স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস ১০ হাজার কয়েন চকোলেট দিয়ে প্রতিমাটি নির্মাণ করেন। মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার ও সাধারণ সম্পাদক দিজেন হালদার জানান, দর্শনার্থীদের নিরাপদে পূজা উপভোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এবার রাজশাহী মহানগরীতে ৮৫টি এবং জেলার আটটি উপজেলায় ৩৮১টিসহ মোট ৪৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাগমারায় সর্বোচ্চ ৮৬টি মণ্ডপ রয়েছে।

পূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্টের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা। তিনি নবমীর দিন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী ধর্মসভা পরিদর্শনে আসবেন বলে আশা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, এবার পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ সরকারি অনুদান দেওয়া হয়েছে এবং পুরোহিতেরা নিয়মিত মাসিক ভাতা পাচ্ছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ও চকোলেটে তৈরি দেবীমূর্তি—দুই ব্যতিক্রমী আয়োজন ঘিরে রাজশিয়ার পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
রাজশাহীতে মন্দির পরিদর্শনে গিয়ে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে মন্দির পরিদর্শনে গিয়ে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে
আখচাষিদের প্রণোদনার তালিকায় প্রথমেই বিএনপির এমপি চাঁদের নাম

আখচাষিদের প্রণোদনার তালিকায় প্রথমেই বিএনপির এমপি চাঁদের নাম

১০ ঘণ্টা আগে
রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজসহ ৭ দাবি ভূমিমন্ত্রীর

রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজসহ ৭ দাবি ভূমিমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ

সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ

১ দিন আগে
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

১ দিন আগে
মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী

১ দিন আগে