জাতীয়

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নিতে চায়, যেটিকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। তবে বিরোধী দল এখন পর্যন্ত সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছে না।

বিজ্ঞাপন

জুলাই জাতীয় সনদের প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আলোচনা ও সংলাপের মধ্য দিয়ে এ সনদ প্রণীত হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। এই অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। জুলাইয়ের চেতনাকে শুধু আনুষ্ঠানিকতা বা বার্ষিক আয়োজনে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তুলে ধরতে হবে।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কিছু বিষয় সাংবিধানিক এবং কিছু বিষয় আইন ও বিধিবিধানসংক্রান্ত। এসব প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনায় শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর