প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
নিজের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা। এক দিন বা সাত দিনে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন আনা যাবে। সন্তানদের স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন স্থানে যাতায়াতের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু নিজের এলাকা নয়, পুরো শহর পরিচ্ছন্ন রাখতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

লন্ডনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, ষাট ও সত্তরের দশকে শহরটির অনেক জায়গায় ময়লা-আবর্জনা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে তারা পরিস্থিতির উন্নতি করেছে। বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে আফসোস না করে নিজেদের দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে সম্প্রতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা তাঁকে জানিয়েছেন। সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি দায়িত্ব পালনে নিজেদেরও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আবহাওয়া, ভূমিকম্প, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস ও বায়ুর মান পর্যবেক্ষণের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র দেখেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

৭ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

৯ ঘণ্টা আগে
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

১১ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

১১ ঘণ্টা আগে
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান খান

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান খান

১২ ঘণ্টা আগে