সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনের জন্য এই নির্দেশনা জারি করা হয়।
জাতীয়
কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, অপরাধ প্রবণতা চিহ্নিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবে। কমিটির সভাপতি হিসেবে ইউএনও সার্বিক কার্যক্রম তদারকি করবেন এবং ওসি সদস্য-সচিব হিসেবে আইনগত ও মাঠপর্যায়ের পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করবেন।
কমিটিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে নজরদারির পাশাপাশি কাউন্সিলিং ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।