জাতীয়

রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থান স্থানীয় পরিবেশ, প্রতিবেশ ও আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এ সংকট থেকে উত্তরণে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র স্থায়ী সমাধান।

বিজ্ঞাপন

​জাতিসংঘের বিশেষ দূত দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংকট সমাধান না হওয়া পর্যন্ত এ মানবিক মনোভাব অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

​বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, জাতিসংঘের সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন এবং পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর