বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের সব অঞ্চলের সমান উন্নয়নে বিশ্বাসী। গত ২০ বছর বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকার উত্তরাঞ্চলের মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে। এ সময় তিনি বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে রেলপথ, বিমানবন্দর, সিটি করপোরেশন, ওয়াসা ও স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সাম্প্রতিক দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন, যার প্রতিফলন হিসেবে সারা দেশে এবার এক হাজার ২০০টি পূজামণ্ডপ বেড়েছে। প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সতর্ক পাহারার কারণে উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।


