জাতীয়

স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ বিভাগ ও ইডকল আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো’র এক প্যানেল আলোচনায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সরকারের প্রায় ১৫ হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, যার বড় অংশের কার্যক্রম দিনের বেলা পরিচালিত হয়। তাই ডিজেল নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতে যেতে আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সব স্বাস্থ্য অবকাঠামোর অডিট সম্পন্ন করা হবে। বিল পরিশোধের নিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বেসরকারি উদ্যোক্তাদের হাসপাতালে বিনিয়োগের আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহ্দী আমিন জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে আগামী ছয় মাসের মধ্যে ছাদ ও উদ্বৃত্ত জমির তালিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ৩০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সোলার প্রকল্প প্রক্রিয়াধীন। অন্যদিকে বিএমডিএ-এর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাকির তুহিন বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৭ হাজার সেচ পাম্প সৌর নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বাৎসরিক প্রায় ১৫০ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।

বিজ্ঞাপন

প্যানেল আলোচনায় ইডকলের হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেল জানান, সরকারি ভবনের ছাদ থেকে প্রায় ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সোল্যারিকের পরিচালক প্রকৌশলী নাজনীন আক্তার দীর্ঘমেয়াদি বিনিয়োগ সুরক্ষায় স্থিতিশীল নীতিমালার ওপর জোর দেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর