অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে আগামী রোববার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


