প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ● স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার ● ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ● আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ● ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা ● যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ ● ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে ● ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ● কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ●

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা সুসংহত করতে অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও বর্ডার গভর্নেন্স সংক্রান্ত আইওএম কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবাগুলোর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি বর্তমান সরকারের অগ্রাধিকার। সীমান্ত ব্যবস্থাপনাকে শুধু প্রযুক্তিনির্ভর না করে মানবিক অধিকারের প্রতি সংবেদনশীল করার ওপর জোর দিয়ে তিনি মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​অনুষ্ঠানে আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

৪০ মিনিট আগে
স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪১ মিনিট আগে
আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

৫০ মিনিট আগে
ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে

ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে

১ ঘণ্টা আগে
প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

৩ ঘণ্টা আগে
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

২১ ঘণ্টা আগে