জাতীয়

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, নতুন মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের মান এবং প্রকৃত শিখন পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হবে। পাশাপাশি বয়স ও সক্ষমতাভিত্তিক, বিজ্ঞানসম্মত ও আনন্দময় শিখন নিশ্চিত করতে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। এ ছাড়া নতুন কারিকুলামে শিখন ঘণ্টার বৈষম্য দূর করা এবং নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে ববি হাজ্জাজ শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করেন এবং মা সমিতির সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, দেশের ১০০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মাধবপুরে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ফিডিং কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নিজস্ব কর্মসূচিতে তা অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) হেড অব প্রোগ্রাম জেসি উড, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর