সনদসর্বস্ব শিক্ষার সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, বিগত দেড় দশকে বাছবিচারহীনভাবে বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফলে মানহীন প্রতিষ্ঠানগুলো উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে। এতে সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজ হতাশার অতলে নিমজ্জিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে তিনি কর্মমুখী, কারিগরি ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ দেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তরুণদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠার ওপরও জোর দেন তিনি।
জাতীয়
সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আইইউবিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সমাবর্তনে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি ও সম্মাননা স্মারক তুলে দেন তিনি। আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ম. তামিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমদ, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার হোসেনসহ সংশ্লিষ্ট আরও অনেকে বক্তব্য দেন।