প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ● পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর ● কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ ● ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪ ● প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ইঙ্গিত ● গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ● বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি ● আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ পায়নি ডিসেন্ট ● কৃষকের স্বার্থই অগ্রাধিকার: বিএডিসির প্রকল্প পরিচালকের বক্তব্য ●

সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যাঁদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাঁদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমেই সাফল্যের প্রকৃত মূল্যায়ন হয়। আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি এসব কথা বলেন।

সনদসর্বস্ব শিক্ষার সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, বিগত দেড় দশকে বাছবিচারহীনভাবে বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফলে মানহীন প্রতিষ্ঠানগুলো উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে। এতে সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজ হতাশার অতলে নিমজ্জিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে তিনি কর্মমুখী, কারিগরি ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ দেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তরুণদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠার ওপরও জোর দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আইইউবিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সমাবর্তনে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি ও সম্মাননা স্মারক তুলে দেন তিনি। আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ম. তামিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমদ, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার হোসেনসহ সংশ্লিষ্ট আরও অনেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

৮ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ

১০ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

১০ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

১০ ঘণ্টা আগে
গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি

বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি

১১ ঘণ্টা আগে