জাতীয়

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে এক হাজার ৩৫২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১,২৪৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ১৩৯ শিশু।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৭ হাজার ৯০৭ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ২৩২ জন। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২২ হাজার ১৯ শিশু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর