প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি মানে ধ্বংস, অগ্নিসংযোগ, মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্র হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। যারা বিএনপি করে, তারা কখনোই আইন হাতে তুলে নেয় না। প্রতিমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রশাসন সজাগ রয়েছে, সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি শান্তিপূর্ণ দল, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক দল নয়। অতি শিগগিরই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। কারণ, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তিনি আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা খুব শিগগিরই ধরা পড়বে। তারা কখনোই পার পাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। প্রশাসন ও আমাদের দলের নেতাকর্মী সজাগ আছে।


