প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

বিজ্ঞাপন
বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী
বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর অফিসকক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির (Jean Pesme) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

বৈঠকে উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে 'Bangladesh Strategic Flood Resilience Program' এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে 'Slum Improvement in Dhaka City' প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুটি প্রকল্পে মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের বিষয়টি আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে। এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। বৈঠকে দেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখে পড়ছেন। তাঁদের জীবনযাত্রাকে আরও টেকসই ও দুর্যোগসহনশীল করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি নিয়ে কাজ চলছে। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী বলেন, একটি প্রকল্পের সাফল্য মূলত নির্ভর করে সর্বোচ্চ জনঅংশগ্রহণ, অংশীজনদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের জন্য ব্যাপক পরিসরে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

২০ মিনিট আগে
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

২২ মিনিট আগে
খুনি হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী

খুনি হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

৩ ঘণ্টা আগে
যেভাবে গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম

যেভাবে গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম

৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

৪ ঘণ্টা আগে